Skip to main content

কে ওয়াই সি : আপনার অর্থসুরক্ষা নিশ্চিত করে জালিয়াতির থেকে, জেনে নিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি।




কে ওয়াই সি বা নো ইওর কাস্টমার প্রক্রিয়ায় বর্তমানে অনেকেই সমস্যার মুখোমুখি  হচ্ছে। সব ধরনের লেনদেনের ক্ষেত্রে এর প্রয়োজন পড়ছে। বীমা হোক কিংবা মিউচুয়াল ফান্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এর প্রয়োজন পড়ছে। এখনতো মোবাইল ওয়ালেট এর জন্যও এর প্রয়োজন পড়ছে। আসুন  জানি এই কেওয়াইসি এর প্রয়োজনীয়তা ঠিক কতটুকু।

কে ওয়াই সি এর জন্য প্রয়োজন হয় আপনার তথ্যাদির

কে ওয়াই সি প্রক্রিয়া পূর্ণ করার জন্য আপনাকে কিছু ব্যক্তিগত কাগজপত্র জমা দিতে হয়। এইসব ব্যক্তিগত কাগজ পত্রের মাধ্যমে ব্যাংক বা সংশ্লিষ্ট কোম্পানী আপনার পরিচয় সম্পর্কে প্রমাণ গ্রহণ করে যার দ্বারা আপনি গ্রাহক হিসেবে পরিচিতি লাভ করেন।রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে।

কেওয়াইসি এর ব্যাপারে কিছু জরুরী তথ্য

-ব্যাংকিং প্রক্রিয়ার অপব্যবহারে বাধা দেয়

-কেওয়াইসি এর জন্য কোন কোন কাগজপত্র  জরুরী

-কোথায় কোথায় কে হয়েছি প্রয়োজন হয়

-কেওয়াইসি কেন প্রয়োজন

ব্যাংক একাউন্ট ধারকদের নিরাপত্তা দেয়

আজকাল অনেক ব্যাঙ্ক জালিয়াতির খবর শোনা যায়। এইসব জালিয়াতি ঠেকাতে কেওয়াইসি প্রয়োজন । কেওয়াইসি অ্যাকাউন্ট হোল্ডার কে আর্থিক নিরাপত্তা প্রদান করে এবং ব্যাংকিং জালিয়াতি বন্ধে সহায়তা করে। যদি কেউ জাল পরিচয় ও জাল ঠিকানার ভিত্তিতে কোন অ্যাকাউন্ট খোলে তাহলেকে ওয়াই সি এর মাধ্যমে তাকে ধরা যায়।


কে ওয়াই সি এর মাধ্যমে আর্থিক সংস্থা গুলো কি কি তথ্য পায়

ব্যাংক কিংবা যেসব স্থানে আর্থিক লেনদেন হয় সেখানে প্রায়শই ব্যক্তিগতকাগজপত্র চাওয়া হয়। এইসব কাগজপত্রে আপনার নাম ঠিকানা এবং অন্যান্য পরিচয়নির্ধারক তথ্যাদি থাকে। ব্যাংকিং বা আর্থিক লেনদেনে আপনার আসল পরিচয় জানার জন্যই এই সব কাগজপত্র নেয়া হয়।  নাম এবং ঠিকানা এই দুটি জিনিস সঠিকভাবে নিবন্ধন করার তাগিদে তাদের প্রয়োজনীয় কাগজপত্র গুলো দিতে পারেন। ব্যাংকে একাউন্ট খোলার পাশাপাশি ঋণ গ্রহণ, লকার গ্রহ্‌ ক্রেডিট কার্ডে বিনিয়োগ, মিউচুয়াল ফান্্‌ ডাকঘর প্রকল্পে অর্থ বিনিয়োগ ইত্যাদি সম্পূর্ণ করতে কেওয়াইসি প্রয়োজন হয়। যদি কেউ কে ওয়াই সি পদ্ধতি গ্রহণ করতে অস্বীকার করে তবে ব্যাংক  একাউন্ট খুলতে অস্বীকার করতে পারে।

এর জন্য প্রয়োজনীয় নথি কি

মূলত তথ্য হিসেবে কেওয়াইসি আপনার নাম, ঠিকানা, ছবি, জন্মতারিখ ইত্যাদি গ্রহণ করে। এইসব জিনিস নিশ্চিত করার জন্য আপনার নথি দেওয়ার অনেকগুলি বিকল্প রয়েছে।

শনাক্তকরণের জন্যঃ প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এর ফটোকপি, ভোটার আইডি, আধার কার্ড কিংবা ব্যাঙ্ক পাসবুক এর কপি প্রয়োজন হয়।

ঠিকানার প্রমাণ এর জন্যঃ ল্যান্ডলাইন বা পোষ্টপেইড মোবাইলের বিল, বিদ্যুৎ বিল, পাসপোর্ট এর কপি, ডিমাট একাউন্ট এর শেষ স্টেটমেন্ট,  ব্যাঙ্ক পাসবুক এর সর্বশেষ ফটোকপি, রেশন কার্ডের ফটোকপি,  ভোটার আইডি,  বাড়িয়ালা থেকে ভাড়া চুক্তি,  ড্রাইভিং লাইসেন্স এবংআধার কার্ডের কপি আপনার ঠিকানা প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

কেন কেওয়াইসি প্রয়োজন?

আর বি আই ছাড়াও, সেবি ও আইআরডি এর জন্যও এটি প্রয়োজন।এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আপনার ব্যাংকে কম টাকা আছে নাকি বেশি টাকা আছে সেটা এক্ষেত্রে নির্ভর করে না। কে ওয়াই সি সবার জন্যই প্রয়োজন। কেওয়াইসি ব্যাংকিং সিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় সুরক্ষা কবজ। জালিয়াতি এবং দুর্নীতি ঠেকাতে কে ওয়াই সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


উৎস : goodreturns.in

Comments

Popular posts from this blog

অনলাইনে শুধু বিজ্ঞাপন দেখেই ইনকাম করুন হাজার হাজার টাকা!!!

আপনারা অনেকেই হয়ত ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করতে চান, কিন্তু আপনারা জানেন না যে কিভাবে এটা করতে হয়। অনলাইনে টাকা উপার্জনের অনেকগুলো পথ আছে। অনলাইনে টাকা কামানোর একটি উপায় হলো বিজ্ঞাপনের উপর ক্লিক করা এর জন্য অনলাইনে প্রচুর ওয়েবসাইট আছে। তাহলে আসুন জেনে নিই এমন কিছু ওয়েবসাইটের ব্যাপারে যেগুলোতে আপনি বিজ্ঞাপনের উপর ক্লিক করে টাকা উপার্জন করতে পারবেন। পিটিসি ওয়েবসাইটে একাউন্ট বানানোর আগে জেনে নিন এই সকল জরুরী তথ্য  সবার আগে এই সব ওয়েবসাইট এর নিয়মাবলী বা শর্তাবলী সম্পর্কে ভাল করে পড়ুন। কারণ এমন কিছু ওয়েবসাইটও আছে যেগুলো ফোন অথবা ট্যাবলেটে ক্লিক করা বিজ্ঞাপনের উপর পয়সা দেয় না, এর জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার হবে।  চলুন এখন জানি এই সকল ওয়েবসাইটের ব্যাপারে।   Neobux পিটিসি ওয়েবসাইট লিস্টে সবার আগে রয়েছে নিওবাক্স এর নাম। প্রথম দুই ডলার উপার্জন করার পর Neobux টাকা দেয়। যদি আপনি শুধু বিজ্ঞাপনের উপর ক্লিক করেই পয়সা উপার্জন করতে চান তাহলে এটি আপনার জন্য একটি দারুণ ওয়েবসাইট। Clixsense বিজ্ঞাপনে ক্লিক করে টাকা উপার্জ...

গড়করি দিলেন আশ্চর্য পথের সন্ধান, ভারতের অর্থনীতির ত্রিমুখী লাভের দিশা।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেন, সরকার বিভিন্ন পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির উপর মনোনিবেশ করেছে। এর মধ্যে ইথানল এবং বায়ো ডিজেল রয়েছে। দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী শুক্রবার বলেন, নীতি প্রয়োগ করে পেট্রোলিয়াম মন্ত্রণালয় এর সাথে দেশজুড়ে ইথানল পাম্প বসানোর কথা হয়েছে। তিনি আরো বলেন, এই উদ্যোগে দেশে আখ চাষের পরিমাণ বাড়বে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। সেক্টরের লক্ষ্য 2 লক্ষ কোটি টাকা এক সংবাদ সম্মেলনে গড়করী বলেন, " আমরা পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কাছে ইথানল পাম্পের অনুমতির জন্য অনুরোধ করেছি। আমাদের দেশে ইথানল এর ব্যাপক শিল্প-সম্ভাবনা রয়েছে। গত বছরে (2019 অর্থবছর) ইথানল ইকোনমি 11,000 কোটি টাকা ছিল, এবং এবছরে (2020 অর্থবছর) 20,000 কোটি টাকা হবার আশা আছে। এই সেক্টরের লক্ষ্য 2 লক্ষ কোটি টাকা। " প্রয়োজন দূষণ মোকাবিলা করা এর সাথে দেশের আমদানি খরচ কমবে এবং জি ডি পি তে অবদান রাখবে। উল্লেখ্য, গড়করি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। চেন্নাই ভিত্তিক টি ভি এস মোটর কোম্পানীর মোটর সাইকেল লঞ্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ...

পোস্ট অফিসের এই বিশেষ স্কিম থেকে লক্ষ লক্ষ লোক উপকৃত হবেন, আজই বিনিয়োগ করুন

মুদ্রাস্ফীতির এই যুগে প্রত্যেকেই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। প্রত্যেকে নিজের টাকা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাকে পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে আপনি বিনিয়োগ করে বেশ ভাল লাভ করবেন। আসুন এর সম্পর্কে জেনে নেওয়া যাক। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (এসসিএসএস) একটি পোস্ট অফিস স্কিম যার মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভাল রিটার্ন পাবেন এবং প্রচুর লাভ পাবেন। এই প্রকল্পের আওতায় আপনি বছরে ৮.৭% সুদ পাবেন এবং আপনি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাবেন। 60 বছরের বেশি বয়সী যে কেউ এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। দারুণ ব্যাপার হল, আপনি যখনই চান আপনার অ্যাকাউন্টটি অন্য পোস্ট অফিসে স্থানান্তর করতে পারেন। এছাড়াও আপনি আপনার অ্যাকাউন্টে কাউকে মনোনীত করতে পারেন। এই স্কিমের আওতায় আপনি সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যদি আপনি একাধিক অ্যাকাউন্ট খোলেন, তবে তাদের সমষ্টি ১৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। স্কিমের সময়কাল পাঁচ বছর। তবে এর আওতায় এক বছর পরেও প্রি-ম্যাচিওর উইথড্রল করা যায়। প্রি-ম্যাচিওর উইথড্রলের জ...