যদি আপনি উপার্জনের কোন উপায় খুঁজছেন তাহলে এই খবরটি আপনার জন্য। আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএলের মতো সরকারি তেল কোম্পানি 5000 নতুন গ্যাস ডিস্ট্রিবিউটর নিযুক্ত করতে যাচ্ছে। মজার ব্যাপার হলো এই যে, এখানে ক্লাস টেন পাশ লোকেরাও আবেদন করতে পারবেএবং ঘরে বসেই মোটা টাকা ইনকাম করতে পারবে। তাহলে চলুন দেখে নি এর জন্য আপনাকে কি কি করতে হবে।
গ্যাস এজেন্সী পেতে হলে আপনাকে কেন্দ্রীয় সরকারের রাজীব গান্ধী গ্রামীণ এলপিজি বিতরণ প্রকল্পে আবেদন করতে হবে। আবেদনের পরে আপনার সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারে আপনাকে বিভিন্ন ভিত্তিতে নম্বর দেওয়া হবে। এই নম্বরের ভিত্তিতে আবেদনকারীর মূল্যায়ন করা হবে।
এখন আপনার দেওয়া তথ্য যাচাই করা হবে। আপনার জমি থেকে শুরু করে সব জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। আপনি যদি এতে সফল হন তাহলে আপনার জন্য একটি গ্যাস সংস্থা বরাদ্দ করা হবে। গ্যাস সংস্থা বরাদ্দের পরে, আপনাকে একটি নির্দিষ্ট সময় সীমা দেওয়া হবে। আপনি এই সমইয়ের মধ্যে এজেন্সী খুলতে পারবেন। এর জন্য স্থায়ী ঠিকানা এবং অফিস এবং গুদামের জন্য আপনার যথেষ্ট জমি আছে কিনা আগে থেকে নিশ্চিত হতে হবে। এই সঙ্গে, এজেন্সী পেতে আপনাকে অন্তত 10th পাস থাকতে হবে। এজেন্সী খুলতে আপনার কিছু স্টাফ প্রয়োজন হবে।

আপনার বয়স 21 বছর কিংবা তার বেশি হলে আপনি এজেন্সি খুলতে পারবেন। বিশেষ জ্ঞাতব্য এই যে, সরকার এজেন্সী খোলার জন্যও রিজার্ভেশন গ্রহণ করে। 50 শতাংশ রিজার্ভেশন সর্বসাধারণের জন্য। প্রাক্তন সেনা, স্বাধীনতা সংগ্রামী, ক্রীড়াবিদ, সশস্ত্র বাহিনী, পুলিশ ও সরকারী কর্মচারীদেরও সংরক্ষণ প্রদান করা হয়।
Comments
Post a Comment